ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৮ ডিসেম্বর) হাইকমিশনারের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।
কয়েক দিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।
জামায়াতে ইসলামীর প্রতনিধি দলে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।
এমআই

