Logo

জাতীয়

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ বাতিল

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:০৫

অ
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ বাতিল

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

ফলে জাতীয় স্লোগান হিসেবে 'জয় বাংলা' বাতিল বলেই গণ্য হবে।

গত ২ ডিসেম্বর ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

রায়ে বলা হয়, আমরা ঘোষণা করছি যে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।

পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা।

এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন।

জেইউ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন