Logo

জাতীয়

সাজা বাতিল, খালাস পেলেন বিএনপি নেতা দুলু

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২

অ
সাজা বাতিল, খালাস পেলেন বিএনপি নেতা দুলু

বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের সাজা বাতিল করে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুলুর আইনজীবী ছিলেন অ্যাভোকেট মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, মামলার সব আসামিকে বিচারিক আদালতের দেয়া দণ্ড বাতিল করে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে নাটোরে ১৮টি বাড়িঘর আগুন দিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় ওই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, সেখানেও দুলুকে আসামি করা হয়।

পরে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর ও অন্য ৮৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

দুলুসহ ২৮ আসামি সেই সাজার বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে মঙ্গলবার রায় দেওয়া হলো।

জেইউ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন