Logo

জাতীয়

বহু শিল্প বড় হয়েছে, কিন্তু নিজেদের বড় ভাবতে পারে না : অর্থ উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২

অ
বহু শিল্প বড় হয়েছে, কিন্তু নিজেদের বড় ভাবতে পারে না : অর্থ উপদেষ্টা

বহু শিল্প বড় হয়েছে, কিন্তু নিজেদের বড় ভাবতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘৫০ বছর যাবৎ বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে, কিন্তু তারা নিজেদেরকে এখনো বড় ভাবতে পারে না। তারা নিজেদেরকে শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যবসায়ীরা এনবিআর নিয়েই অভিযোগ করেন বেশি। তাই কর্মকর্তাদের ব্যবসায়ীদের কথা শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই করছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘ব্যবসায়ীদের কথারও মেন্ডেট আছে। সব চাইলেই দিয়ে দেওয়া যাবে, তাও নয়- তবে একটু যৌক্তিক সিদ্ধান্ত থাকতে হবে। তাদের প্রতি মমত্ববোধ থাকতে হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন