Logo

জাতীয়

টিসিবিকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭

অ
টিসিবিকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

টিসিবিকে বেশি ধ্বংস করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধংস করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে টিসিবিকে। গত সরকার প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। পাচারের জন্য নিয়ামক হিসেবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ‘প্রাইজ গিভিং সিরিমনি অব ইআরএফ-প্রাণ ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তেলের সিন্ডিকেট পালিয়ে গেছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে, তাই আপনারা প্রভাবটা সেভাবে টের পাচ্ছেন না।’ 

তিনি বলেন, ‘গত ১৫ বছরে যে ক্ষতিটা আমাদের হয়েছে, তা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ধ্বংস করা হয়েছে। এটা আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।’

শেখ বশির উদ্দিন বলেন, ‘টিসিবির সারাদেশের অফিস ১৬টি, যেখানে কর্মকর্তা-কর্মচারী মাত্র ১৪২ জন। এ ১৪২ জনের জন্য বরাদ্দ সাড়ে ১১ হাজার কোটি টাকা, এর মধ্যে সরকার ভর্তুকি দেয় চার হাজার কোটি টাকা।’

শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এটি দেড় বছরের জাতীয় আয়কে একত্রিত করলে তার সমান হয়।’

বশির উদ্দিন বলেন, ‘গুটিকয়েক মানুষ অর্থ চুরি করে নিয়ে গেছেন। এটা অবশ্যই নাগরিক হিসেবে আমাদের জন্য অসম্ভব চিন্তার বিষয়। এ ধরনের সাগর চুরি করতে গিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন