Logo

জাতীয়

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪

অ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। 

তিনি জানান, ‘বুধবার ভোর ৫টা থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই এর মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে। তবে নদীতে এবং চ্যানেলে কোনো ফেরি নোঙ্গরে নেই।’

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন