আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, গত ০৭ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে তাকে ১০ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজের আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।
ডিআর/এসবি

