Logo

জাতীয়

জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে পররাষ্ট্র সম্পর্ক নয় : আসিফ মাহমুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩

অ
জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে পররাষ্ট্র সম্পর্ক নয় : আসিফ মাহমুদ

জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে পররাষ্ট্র সম্পর্ক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশন শেষে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, ‘ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে ইতোমধ্যে আমরা সরে এসেছি। জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করে না অন্তবর্তীকালীন সরকার। জাতীয় স্বার্থকে সামনে রেখে দু’দেশের পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।’

প্রশাসনিক কর্মকর্তা দিয়ে জনপ্রতিনিধির কাজ কষ্ট হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ‘সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে সে উদ্যোগ নেওয়া হবে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, আর্ডোর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন