Logo

জাতীয়

সরকারি সব চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করে প্রজ্ঞাপন জারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৪

অ
সরকারি সব চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করে প্রজ্ঞাপন জারি

সরকারি সব চাকরিতে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর সংশোধন করল।  

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএসের আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা হবে।  

এই প্রজ্ঞাপন গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন