Logo

জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৫১

অ
প্রধান বিচারপতির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক

ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা বৈঠক করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাতে কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে বৈঠক হয়েছে।

বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংবিধান ও বিচার ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কীভাবে বিচারকার্যকে হস্তক্ষেপমুক্ত রাখা যায় এবং জনসাধারণের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়।

এসময় কমিশনের সদস্য  ড. শরীফ ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ উপস্থিত ছিলেন।

এমএজেইউ/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন