Logo

জাতীয়

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি নেতা মিজানুর

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫১

অ
আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি নেতা মিজানুর

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপিনেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে তিনি জামিন চাইলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়াসহ পাঁচজনকে  ৭বছরের কারাদণ্ডাদেশ করেন আদালত। পরে আবেদনের প্রেক্ষিতে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২২ সেপ্টেম্বর আসামি মিজানুরের সাজা এক বছরের জন্য স্থগিত করেন।

২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন গোয়েন্দা (ডিবি ) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, ‘২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। রিজভী আহাম্মদকে অপরাধ ঘটানোর দায়িত্ব দেওয়া হয়।’

বিচার চলাকালে মামলায় ২৫ জনের মধ্যে সজীব ওয়াজেদ জয়সহ ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন