Logo

জাতীয়

বিডিপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:০৩

অ
বিডিপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) রাজনৈতিক দল হিসেবে এক মাসের মধ্যে নিবন্ধিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করে ওই নির্দেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ২০২২ সালের ২৬ অক্টোবর নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছিলো।

গত বছরের ১০ এপ্রিল কমিশন নিবন্ধন দিতে অস্বীকৃতি জানালে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

২৩ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ প্রাথমিক শুনানি গ্রহণ করে বিডিপিকে কেন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

রায় ঘোষণার পর দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ রায়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

এম এ জলিল উজ্জ্বল/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন