Logo

জাতীয়

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৩:০১

অ
লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে দেশে ফেরানো হয়েছে আরও ৮৫ জন বাংলাদেশি।শুক্রবার (১৩ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে করে ৮৫ জন বাংলাদেশি সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন।

এ সময় ফেরত আসা প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেয় আইওএম। 

এ নিয়ে ১৬টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরলেন মোট ১ হাজার ৪৮ বাংলাদেশি।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন