Logo

জাতীয়

অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:৩৩

অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ ঘোষণাপত্রের স্বাক্ষর হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠানটি আজ সকাল ১১টায় শুরু হয়।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন