জুলাইয়ে ৪২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮০ : বিআরটিএ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:০১
গত ১৭ জুলাই সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা ব্রিজ সংলগ্ন ঢালে সড়ক দুর্ঘটনা। ছবি : বাংলাদেশের খবর
চলতি বছরের জুলাই মাসে সারাদেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত এবং ৫৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বুধবার (২০ আগস্ট) বিআরটিএ-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, বিভাগীয় অফিসের মাধ্যমে এসব দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসেবে দেখা যায়, ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন।
বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ৪৬ জন। সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় নিহত ২৬ জন, আহত ৯৯ জন। রংপুর বিভাগে ৪৩টি দুর্ঘটনায় নিহত ৩৮ জন, আহত ৪৮ জন। ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ১১ জন।
জুলাই মাসে ৬৪২টি যানবাহনে দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে- বাস/মিনিবাস ১১৭টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩৩টি, মোটরসাইকেল ১১৬টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৫টি, মোটরকার/জিপ ১৭টি, অটোরিকশা ৩৭টি, ইজিবাইক ১০টি, ব্যাটারিচালিত রিকশা ১৪টি, ভ্যান ৯টি, ট্রাক্টর ৬টি, অ্যাম্বুলেন্স ১টি এবং অন্যান্য যানবাহন ১২৭টি।
যানবাহনভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮০ জনের মধ্যে- মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৩ জন, অন্যান্য যানবাহনে ৮৫ জন, ট্রাক/কাভার্ডভ্যানে ৪৮ জন, বাস/মিনিবাসে ৪৭ জন, অটোরিকশায় ২৮ জন, মাইক্রোবাসে ১৯ জন, পিকআপে ১৮ জন, ভ্যানে ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, মোটরকার/জিপে ৩ জন ও ট্রাক্টরে ১ জনের মৃত্যু হয়েছে।
ডিআর/এমবি

