রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। ছবি : মেহেদী হাসান শোয়েব
ঢাকার বায়ুর মান কিছুটা উন্নতি হয়েছে। বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ৩২তম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড হয়েছে ৬৪। যা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ৩২তম।
একিউআই সূচক অনুযায়ী, বৃহস্পতিবার উগান্ডার কামপালা ১৬০ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৩৬), তৃতীয় বাহরাইনের মানামা (১৩২), চতুর্থ সৌদি আরবের রিয়াদ (১১৭) এবং পঞ্চম মিসরের কায়রো (১১৭)।
বিশেষজ্ঞরা জানান, একিউআই মান ৫০ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’। ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’। ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ডিআর/এমবি

