Logo

জাতীয়

তৌহিদ-ইসহাকের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:০৪

তৌহিদ-ইসহাকের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হোটেলে দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়। এতে অংশ নেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

সং‌শ্লিষ্টরা বলছেন, বৈঠকে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ ও সহযোগিতা বৃদ্ধি করার বার্তা দিতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তৌহিদ হোসেন ও ইসহাক দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল তার এ সফর হওয়ার কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সীমান্তে উত্তেজনা দেখা দেওয়ায় তা স্থগিত করেছিল ইসলামাবাদ।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন