ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে হাতাহাতি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৩:৩৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রতিনিধিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আয়াতউল্লাহ অভিযোগ করে বলেন, ‘আমরা বিজয়নগরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন অখণ্ড রাখার দাবিতে বক্তব্য দিতে গেলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি নেতা রুমিন ফারহানার সমর্থকরা আমার ওপর হামলা চালিয়েছে।’
এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, উনি এনসিপির না জামায়াতের আমি জানি না, একজন আমাকে আগে ধাক্কা দিয়েছেন। আমি একজন মহিলা। আমার সমর্থকরা তো বসে থাকবে না। ধাক্কার বদলে ধাক্কা আসবে।
তিনি বলেন, আমরা ২০০৮ সালের আগের মত ব্রাহ্মবাড়িয়া-২ আসন পুর্নবহাল চেয়ে ইসিতে আবেদন জানিয়ে আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি।
এসআইবি/এমএইচএস/এমএমআর

