Logo

জাতীয়

সংসদীয় সীমানা নিয়ে প্রথম দিনে পক্ষে-বিপক্ষে শুনানি ৮১১টি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:২৩

সংসদীয় সীমানা নিয়ে প্রথম দিনে পক্ষে-বিপক্ষে শুনানি ৮১১টি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানির প্রথম দিনে ৮১১ টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে আপত্তি (বিপক্ষে) ৪২৯ টি ও পরামর্শ (পক্ষে) ৩৮২টি।

রোববার (২৪ আগস্ট) কুমিল্লা অঞ্চলের ৬টি জেলার ১৮টি সংসদীয় আসন নিয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার (২৫ আগস্ট) খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশাল অঞ্চলের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি শুনানি গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ৩১৬টি আসনের দাবি-আপত্তির শুনানি গ্রহণ করবে ইসি এবং সবশেষ বুধবার (২৭ আগস্ট) রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি আসনের দাবি-আপত্তি শুনবে সংস্থাটি।

অন্যদিকে ইসিতে মোট ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে এক হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে ৬৮৩টি। সবচেয়ে কম আবেদন পড়েছে রংপুর অঞ্চলে সাতটি। সবচেয়ে বেশি আবেদন পড়েছে একক আসন হিসেবে কুমিল্লা-১ আসনে, ৩৬২টি। পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন থেকে আবেদন পড়েছে ২৮৭টি। সিরাজগঞ্জ ৫ ও সিরাজগঞ্জ ৬ আসন থেকে আবেদন পড়েছে ২২০টি। এছাড়া ঢাকার মধ্যে ঢাকা-১ আসনে আবেদন পড়েছে সবচেয়ে বেশি ৭৯টি।

এর আগে গত ৩০ জুলাই সংসদীয় সীমানার খসড়া প্রকাশ করে। যেখানে ৩০০টি আসনের মধ্যে ৪০টি আসনের সীমায় পরিবর্তন করা হয়। বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। ইসির সংসদীয় আসনের সীমানার ওপর আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন