ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বাড়বে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাষে আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।
পূর্বাভাষে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সেঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
এ ছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
ডিআর/এমজে

