Logo

জাতীয়

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধ

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭

অ
সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধ

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দিনটিতে জাতির সূর্যসন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ১২ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে বিপুলসংখ্যক জনসাধারণের আগমন ঘটে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে।

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ৮ ডিসেম্বর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ করে একটি বিজ্ঞপ্তি প্রদান করে জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।

হাসান ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন