Logo

জাতীয়

২৪ এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : উপদেষ্টা নাহিদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬

অ
২৪ এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : উপদেষ্টা নাহিদ

ছবি : সংগৃহীত

২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। 

উপদেষ্টা নাহিদ বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা  দিয়েছে।’

তিনি বলেন,‘২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশের জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।’

মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডিআর/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন