Logo

জাতীয়

৭১ বেহাত হয়ে গিয়েছিল বলেই ২৪ এসেছে : ফারুকী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩

অ
৭১ বেহাত হয়ে গিয়েছিল বলেই ২৪ এসেছে : ফারুকী

অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

৭১ বেহাত হয়ে গিয়েছিল বলেই ২৪ এসেছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তার নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এসব কথা লেখেন।


তিনি ওই পেস্টে লেখেন, ‘৭১-য়ের শহীদেরা ২৪-য়ের খুনিদের রক্ষা করতে আসবেন না। ফলে এই নিয়ে ২৪-য়ের খুনি বা তার অ্যাপলোজিস্টদের উৎসাহিত বোধ করার কিছু নাই। বরং ২৪-য়ের শহীদেরা ৭১-য়েরই উত্তরাধিকার। ’

তিনি আরও লেখেন,‘৭১ ছাড়া ২৪ হতো না। ২৪ না আসলে ৭১ রক্ষা করা যেতো না। মনে রাখতে হবে, ৭১ বেহাত হয়ে গিয়েছিল বলেই ২৪ এসেছে।’

ডিআর/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন