Logo

জাতীয়

ইউপিইউ কাউন্সিলে পুনর্নির্বাচিত বাংলাদেশ, প্রধান উপদেষ্টার অভিনন্দন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১

ইউপিইউ কাউন্সিলে পুনর্নির্বাচিত বাংলাদেশ, প্রধান উপদেষ্টার অভিনন্দন

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলের (সিএ) সদস্যপদে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে দেশটি। এ ফলাফলের ফলে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চার বছরের জন্য প্রশাসনিক কাউন্সিলের সদস্যপদ পেয়েছে।

এর আগে বাংলাদেশের অংশগ্রহণ সীমিত ছিল। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ মাত্র একটি সরাসরি বৈঠকে অংশগ্রহণ করেছিল, বাকি কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত থাকায় উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ কম ছিল।

প্রাথমিকভাবে এ কারণে আশঙ্কা ছিল যে সীমিত অংশগ্রহণ পুনর্নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে পারে।

তবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে। রাষ্ট্রদূত এ ফলাফলকে ‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।

ডিআর/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন