Logo

জাতীয়

মিশরের উদ্দেশে রাতেই ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯

অ
মিশরের উদ্দেশে রাতেই ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় মিশরের কায়রোর উদ্দেশে রওনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের তৃতীয় বিদেশ সফর। তার প্রথম সফর ছিল নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। এরপর কপ-২৯ জলবায়ু সম্মেলন।

এনএমএম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন