Logo

জাতীয়

সব জায়গায় নির্বিঘ্নে হবে দুর্গাপূজা : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১

সব জায়গায় নির্বিঘ্নে হবে দুর্গাপূজা : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর দেশের সব জায়গায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একটি সংগঠন দাবি করেছে, এবারের দুর্গাপূজা উদযাপনে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ? আমার কাছে তো এই তথ্য নেই। তালিকা দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে আমাদের কাছে যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত থাকে, সেগুলো আমরা পূজার আগেই জানাই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সব জায়গায় এবার পূজা নির্বিঘ্নে হবে। কোনো জায়গা ওই রকম ঝুঁকিপূর্ণ নেই।’

এনএমএম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন