নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সঙ্গী রাজনৈতিক নেতারা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের বিভিন্ন শীর্ষ রাজনৈতিক নেতারা।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তারা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য নিশ্চিত করেছে।
ফ্লাইটের আগে রাজনৈতিক নেতাদের বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অপেক্ষা করতে দেখা যায়। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
-68d0b9d2d3ac7.jpg)
প্রধান উপদেষ্টা সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলের।
ডিআর/এমবি

