Logo

জাতীয়

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৬ দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৬ দল

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। কমিশনের অনুমোদন ও স্বাক্ষর সম্পন্ন হলে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে নিবন্ধন দেওয়ার জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে। তবে কমিশন চাইলে প্রস্তাবিত তালিকায় সংযোজন-বিয়োজন করতে পারবে।

একইসঙ্গে জানা গেছে, ২২টি দলের মাঠপর্যায়ের তদন্ত শেষে ৬টি দলের নিবন্ধনের সুপারিশ করা হয়েছে। ১০টি দলের বিষয়ে পুনঃতদন্ত করা হবে এবং ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে শুনানি শেষে ১৪৩টি দলের মধ্যে মাত্র ২২টির মাঠপর্যায়ে তদন্ত হয়। সেখান থেকে ধাপে ধাপে বাদ দিয়ে চূড়ান্ত তালিকায় জায়গা করে নেয় এনসিপিসহ ছয় দল।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও অন্তত ১০০টি উপজেলা কমিটি গঠন এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দেখাতে হয়।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ছয়টি নতুন দল যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৭-এ। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দল নিবন্ধনের প্রথা চালু হয়।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন