ইসিতে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১
ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ইসিতে এসেছে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে আসেন।
প্রতিনিধি দলটি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর (অব.) সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
পূর্বনির্ধারিত বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন।
এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গ বৈঠক করেন। তিনি সেদিন জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এসআইবি/এএ

