ফ্যাসিবাদ যাতে না আসে, সে জন্য সংস্কারের চেষ্টা : শিল্প উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭
ফাইল ছবি
ফ্যাসিবাদ যাতে না আসে, সে জন্য সংস্কারের চেষ্টা উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে। ফ্যাসিবাদ আবার যেন কখনো ফেরত না আসে, সেজন্য সংস্কারের চেষ্টা চলছে।’
মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘১৯৭১ সালের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে এ স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। ২০২৪ এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ।
শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রমুখ।
ডিআর/এমজে

