Logo

জাতীয়

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

মুহাম্মদ ইউনুস বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ এরই মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

দুই পক্ষের বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবিত করা, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারসহ বিস্তৃত দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। এর জবাবে মার্কিন কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন