Logo

জাতীয়

ইজতেমা ময়দানে সংঘর্ষ

কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:২২

অ
কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন

কাকরাইল মসজিদ | ছবি : সংগৃহীত

টঙ্গি ইজতেমা ময়দানে সাদপন্থী ও শুরায়ে নেজামপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করণীয় নির্ধারণে ‘ওলামা সম্মেলনে’র ডাক দিয়েছেন আলেমরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর কাকরাইল মসজিদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক লাইভ বার্তায় এই তথ্য জানানা তিনি।

মামুনুল হক বলেন, ‘টঙ্গি ময়দানে ধর্মপ্রাণ মানুষদের ওপর যে বর্ববর হামলা চালানো হয়েছে, এর নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই।’

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমা মাঠে ১৮ সালের পহেলা ডিসেম্বরের মতো আজকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে।  এ বিষয়ে করণীয় নির্ধারণে কাকরাইল মসজিদের মুরব্বি হজরাতসহ শীর্ষ আলেমদের পরামর্শক্রমে আজ সকাল ১১ টায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।’

কাকরাইল মসজিদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে মামুনুল হক আরও বলেন,‘ঢাকা ও আশপাশের আলেমদের এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য আহ্বান করছি। কোনো অবস্থাতেই পরিস্থিতি উত্তপ্ত করা যাবে না। উলামায়ে কেরাম সম্মিলিতভাবে যে পরামর্শ দেবেন, আমরা সে অনুযায়ী কাজ করব।’

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন