Logo

জাতীয়

টঙ্গীতে মুসল্লীদের উপর হামলা, শ্রীপুরে বিক্ষোভ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩

অ
টঙ্গীতে মুসল্লীদের উপর হামলা, শ্রীপুরে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের টঙ্গীতে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলা ও নামাজরত মুসল্লীদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ব ইজতেমার ময়দান থেকে সাদপন্থীদের অপসারণ এবং তাদের আজীবন নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলা উলামায়ে মাশেখ ও সর্বস্তরের তৌহিদী জনতা।

বিক্ষোভকারীরা সাদপন্থীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদপন্থী ও যোবায়েরপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত সোয়া ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু (৭০), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০), বগুড়ার তাজুল ইসলাম (৭০)।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বাংলাদেশের খবরকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন- আ. রউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আ. হান্নান (৬০), জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, আরিফ (৩৪) গোপালগঞ্জ, ফয়সাল (২৮) সাভার, তরিকুল (৪২) নরসিংদী, সাহেদ (৪৪) চট্টগ্রাম, উকিল মিয়া (৫৮) নরসিংদী, পান্ত ( ৫৫) টঙ্গী, খোরশেদ আলম (৫০), বেলাল (৩৪) কেরানীগঞ্জ, আনোয়ার (৫০) নারায়ণগঞ্জ, আবু বক্কর (৫৯) নারায়ণগঞ্জ, আরিফুল ইসলাম (৫০), আনোয়ার (২৬) সাভার, আনোয়ার (৭৬) নোয়াখালী সদর, ফোরকান আহমেদ (৩৫), সাতক্ষিরা, আ.রউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আ. হান্নান (৬০) গাজীপুর, জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, সাহেদ (৪৪) চট্টগ্রাম।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এসময় ময়দানের ভেতর থেকে যোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পালটা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। 

এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এসবি

বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষ

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন