Logo

জাতীয়

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে লুকিয়ে থাকা আ.লীগ কর্মীদের সন্ধান চায় পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৫

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে লুকিয়ে থাকা আ.লীগ কর্মীদের সন্ধান চায় পুলিশ

ছবি : সংগৃহীত

ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছে-এমন তথ্য পেলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনসাধারণকে আশ্বস্ত করে সংস্থাটি জানিয়েছে, তথ্যদাতাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস. এন. মো. নজরুল ইসলাম।

তিনি জানান, নিয়মিত রেইড এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্রি অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। জনগণ সহযোগিতা করলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে তাদের আটক করবে, এতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে আসবে।

অতিরিক্ত কমিশনার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করছে। এসব মিছিল থেকে ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জনগণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।’

তিনি আরও জানান, আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে নিষিদ্ধ দলটি। এ ধরনের কার্যকলাপ ঠেকাতে পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। 

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন