৭৩ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে যাচ্ছে ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৫
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
তিনি জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নিবন্ধন পেতে ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে। এরমধ্যে তেহাত্তরটিকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মো. আশাদুল হক বলেন, ‘আগামী ২০ অক্টোবর এর মধ্যে এইসব সংস্কার বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।’
এসআইবি/এএ

