Logo

জাতীয়

নারীদের জন্য ৩৩ শতাংশ আসন নিশ্চিতের দাবি রাশেদা কে চৌধুরীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৬

নারীদের জন্য ৩৩ শতাংশ আসন নিশ্চিতের দাবি রাশেদা কে চৌধুরীর

দেশের ৫১ শতাংশ জনগোষ্ঠী নারী হলেও তাদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসন রাখার কথা চিন্তা করা হচ্ছে— এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদা কে চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা কে চৌধুরী বলেন, ‘৫৫ বছর পরও নারীদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসনের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। এটা মেনে নেওয়া যায় না। আমাদের ন্যূনতম দাবি, ৩৩ শতাংশ আসন নারীদের জন্য নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, নারীরা শুধু ভোটার নন, তারা সমাজের প্রতিটি স্তরে অবদান রাখছেন। অথচ রাজনৈতিক দলগুলো নারীদের অংশগ্রহণকে প্রান্তিকভাবে দেখছে। তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেন, নারীদের যথাযথ মর্যাদা দিয়ে ভোটের আগে, চলাকালে ও পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।

প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়েও গুরুত্ব আরোপ করে রাশেদা কে চৌধুরী বলেন, ‘প্রবাসীদের সন্তানরা পড়াশোনার জন্য দেশে থাকে। তাদের নিরাপত্তা ও অংশগ্রহণও গুরুত্ব দিতে হবে।’

তিনি মনে করিয়ে দেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচন অর্থবহ হবে না।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন