Logo

জাতীয়

শারদীয় দুর্গোৎসবে সারাদেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৩

শারদীয় দুর্গোৎসবে সারাদেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সারাদেশে শুরু হয়েছে। এ বছর প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন এসব তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের শুরু থেকে অল্প কিছু স্থানে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সেগুলো প্রশমিত বা প্রতিকার করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনী সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।

এছাড়া তিনি জানান, যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মূলত সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফলাফল।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত ৯টি ঘটনায় তিনটিতে সাধারণ ডায়েরি (জিডি) এবং ছয়টিতে মামলা হয়েছে। এসব ঘটনায় ৬ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানায়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় পুলিশ বদ্ধপরিকর।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন