Logo

জাতীয়

দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

ছবি : সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকার ষোষিত সাধারণ ছুটি গণমাধ্যমকর্মীদের জন্য কার্যকরের দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের দপ্তরে দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটি পালিত হবে। ষোষিত সাধারণ ছুটির সঙ্গে শুক্র ও শনিবার অর্থাৎ ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট চারদিন এ ছুটি কার্যকর হবে। অথচ গণমাধ্যমের সাংবাদিকরা একদিনও ছুটি পাচ্ছেন না।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাংবাদিকদের ছুটির বিষয়ে সরকারি কোন সিদ্ধান্ত না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছানুযায়ী ছুটি প্রদান থাকেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্যদূর করে দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমে ২দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করার অনুরোধ করা হয়।

সেই সঙ্গে ছুটির দিনে কোন গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদ প্রদান করার নির্দেশ প্রদান করতে উপদেষ্টার প্রতি আহবান জানানো হয়েছে।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন