Logo

জাতীয়

খাগড়াছড়িতে হামলায় ৩ পাহাড়ি নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮

খাগড়াছড়িতে হামলায় ৩ পাহাড়ি নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন পাহাড়ি নিহত ও মেজর এবং সেনা-পুলিশের সদস্যসহ অনেক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘এ হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এতে আরও বলা হয়, ‘হামলায় নিহত ৩ জন পাহাড়ির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি আহত সেনা কর্মকর্তা, সেনাসদস্য, পুলিশ সদস্য এবং সাধারণ নাগরিকদের দ্রুত সুস্থতা কামনা করছে সরকার।’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে অভিযান জোরদার করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণকে ধৈর্য ও সংযম ধরে শান্ত থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘অপরাধীরা যেই হোক, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা সচেষ্ট।’

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন