Logo

জাতীয়

স্বাস্থ্য ক্যাডারে ২১ জনের সুপারিশ স্থগিত, ২ জনের বাতিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৭

স্বাস্থ্য ক্যাডারে ২১ জনের সুপারিশ স্থগিত, ২ জনের বাতিল

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারের ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। একই সঙ্গে এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। খুব শিগগির জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দিয়ে গেজেট জারি করবে বলে জানানো হয়। তবে তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত ও দুজনের সুপারিশ বাতিল করলো পিএসসি।

ডিআর/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন