Logo

জাতীয়

গণমাধ্যম ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:২৮

গণমাধ্যম ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ অক্টোবর গণমাধ্যম এবং ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

আশাদুল হক জানান, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে এবং কয়েক দিনের মধ্যে পাঠানো হবে। ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে আলাপ-আলোচনা অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, তারা নিশ্চিত করতে চায় যে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এ লক্ষ্যে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক ও পর্যবেক্ষকের মতামত ও সহযোগিতা অপরিহার্য।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সংলাপ শুরু হয় এবং সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত কার্যক্রমে বাস্তবায়ন করা হবে।

এসআইবি/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন