Logo

জাতীয়

ফটোকার্ডে আইজিপির বক্তব্য বিকৃতির প্রতিবাদ করল পুলিশ সদর দপ্তর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৪:২২

ফটোকার্ডে আইজিপির বক্তব্য বিকৃতির প্রতিবাদ করল পুলিশ সদর দপ্তর

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের আইজিপির নামে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্যকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি একটি ফটোকার্ডে আইজিপির নামে উদ্ধৃত করা হয় যে— ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়।’ অথচ আইজিপি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

সদর দপ্তর আরও জানায়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বক্তব্য রাখলেও সেখানে তার বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর ওই ফটোকার্ড তৈরি করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং এক বিবৃতিতে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন