ছবি : বাংলাদেশের খবর
বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকা ১১তম অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৮৭। যা বায়ুর গুণমানকে ‘সহনীয়’ হিসেবে চিহ্নিত করে।
একিউআই সূচক অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্বের বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যেখানে একিউআই স্কোর ১৭২। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম (১৪৮ স্কোর) ও তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা (১৪২ স্কোর)। চতুর্থ অবস্থান কঙ্গোর কিনশাসার (১৩২ স্কোর) ও পঞ্চম অবস্থান ভিয়েতনামের হো চি মিনের (১২৩ স্কোর)।
এ তালিকায় ঢাকা ৮৭ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে। যা ‘সহনীয়’ বা সাধারণ মানুষের জন্য তুলনামূলকভাবে নিরাপদ বায়ুর মান নির্দেশ করে।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর হলে বায়ুর গুণমান ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরের বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ ধরা হয়। বিশেষজ্ঞরা সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেন।
এমবি

