Logo

জাতীয়

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:২৮

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে নয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এমিরেটস এয়ারলাইন্সের’ একটি ফ্লাইটে তিনি অবতরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা।

গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেও বক্তব্য রাখেন।

২৯ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। একই দিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও আন্ডার-সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার সঙ্গেও আলাদা বৈঠক করেন।

নিউইয়র্কে থাকাকালীন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন। সেখানে বাংলাদেশের সুবিধাজনক সময়ে সফরের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান।

এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন