Logo

জাতীয়

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, শহিদুল আলমের প্রশংসায় ঢাকার ফিলিস্তিন দূতাবাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৩৩

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, শহিদুল আলমের প্রশংসায় ঢাকার ফিলিস্তিন দূতাবাস

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যুক্ত হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে ঢাকার ফিলিস্তিনি দূতাবাস।

বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) রাতে ফিলিস্তিন দূতাবাসের ফেসবুক পোস্টে শহিদুল আলমের প্রশংসা করা হয়।

ঢাকার ফিলিস্তিন দূতাবাস ৩টি ছবি পোস্ট করে লিখেছে, গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে পাঠানো ‘গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’-তে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। এই সাহসী অভিযানে অংশগ্রহণ করায় ফিলিস্তিন দূতাবাস তার প্রতি গভীর সম্মান জানাচ্ছে।

শহিদুল আলমকে উদ্ধৃত করে পোস্টে বলা হয়, আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সঙ্গে বহন করছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবতা নিজেই পরাজিত হবে।

গত ২৭ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার তথ্য জানান শহিদুল আলম। তিনি ২৮ সেপ্টেম্বর ইতালির উদ্দেশে রওনা করেন। সেখান থেকেই গাজার উদ্দেশে এই ফ্লোটিলায় তিনি অংশ নেন।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন