Logo

জাতীয়

প্রবাসী ভোটার হওয়ার আবেদন ৫০ হাজার ছাড়াল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪২

প্রবাসী ভোটার হওয়ার আবেদন ৫০ হাজার ছাড়াল

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের ১০টি দেশের ১৭টি স্টেশনের মাধ্যমে এখন পর্যন্ত ৫৩ হাজার ৯০৯ জন প্রবাসী ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫ হাজার ৮৭৭ জন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

ইসি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পাওয়া গেছে। এসব দেশে কার্যক্রম দ্রুত শুরু হলে আবেদন সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান— এ ১০টি দেশে। ইসি পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে এটি ৪০টি দেশে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। যেখানে প্রায় এক কোটি ৪০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত যাচাই-বাছাই শেষে ২৪ হাজার ৭০৫টি আবেদন অনুমোদিত হয়েছে। আর ৪ হাজার ৬৭৫টি আবেদন বাদ পড়েছে। দূতাবাসগুলোর মাধ্যমে ৩২ হাজার ৭০৭ জনের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাতে, ২০ হাজার ৯৩৮টি। এরপর যুক্তরাজ্যে ১০ হাজার ৮১৬টি, ইতালিতে ৭ হাজার ২৫০টি এবং সৌদি আরবে ৪ হাজার ৪৬১টি। সবচেয়ে কম আবেদন এসেছে জাপান থেকে, মাত্র ৭১টি।

ইসির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ৯৯০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মুদ্রণ করে পাঠানো হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন