Logo

জাতীয়

গণমাধ্যমের সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ সোমবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২২

গণমাধ্যমের সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আশাদুল হক জানান, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

ইসি জানায়, তারা নিশ্চিত করতে চায় যে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এ লক্ষ্যে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক ও পর্যবেক্ষকের মতামত ও সহযোগিতা অপরিহার্য।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সংলাপ শুরু হয় এবং সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত কার্যক্রমে বাস্তবায়ন করা হবে।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন