কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাবিবুর রহমান (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে অচেতন অবস্থায় আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কয়েদি হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
হাবিবুর রহমানের বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এনএমএম/এমবি

