আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আশাদুল হক জানান, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
ইসি জানায়, তারা নিশ্চিত করতে চায় যে ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক ও পর্যবেক্ষকের মতামত ও সহযোগিতা অপরিহার্য।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সংলাপ শুরু হয় এবং সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত কার্যক্রমে বাস্তবায়ন করা হবে।
এসআইবি/এমবি

