বাংলাদেশের অর্থনীতির চিত্র আশাব্যঞ্জক নয় : বিদ্যুৎ উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৩
বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফের ধারণার চেয়েও অনেক বেশি।’
তিন আরও বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতে ভর্তুকি কমানো হবে। সরকারের এ কৌশলে আইএমএফও সম্মত।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আইএমএফ। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ও ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে।’
ডিআর/এমজে

